Skip to content
প্রকাশ- November 2, 2026 , 17:56 pm
অন্যান্য

দেওয়ানগঞ্জ পৌরসভার ৩ নং ওয়ার্ডে শ্রমজীবী ও রিকশাচালকদের মাঝে ঈদ উপহার বিতরণ

দেওয়ানগঞ্জ পৌরসভার ৩ নং ওয়ার্ডে শ্রমজীবী ও রিকশাচালকদের মাঝে ঈদ উপহার বিতরণ

মোঃ আবুসাঈদ গালিব
স্টাফ রিপোর্টার, জামালপুর
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে জামালপুরের দেওয়ানগঞ্জ পৌরসভার ৩ নং ওয়ার্ডের শ্রমজীবী ও রিকশাচালকদের মাঝে ঈদ উপহার বিতরণ করেছেন আসন্ন পৌরসভা নির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থী মো. আলাউদ্দিন আল মামুন।
সম্প্রতি আয়োজিত এ অনুষ্ঠানে শতাধিক শ্রমজীবী ও অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ওয়ার্ডবাসী উপস্থিত ছিলেন।
কাউন্সিলর পদপ্রার্থী মো. আলাউদ্দিন আল মামুন বলেন, “আমার বাবা দেওয়ানগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর ছিলেন। ছোটবেলা থেকেই দেখে আসছি তিনি মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন। বাবার আদর্শ থেকেই মানুষের পাশে দাঁড়ানোর অনুপ্রেরণা পেয়েছি।”
তিনি আরও বলেন, “আমি নির্বাচিত হতে পারলে ৩ নং ওয়ার্ডবাসীর সুখে-দুঃখে সবসময় পাশে থাকতে চাই। সমাজের শ্রমজীবী, দুঃস্থ ও অসহায় মানুষের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতেই প্রতিবছরের মতো এবারও এই আয়োজন করেছি। ভবিষ্যতেও যেন এভাবে মানুষের পাশে থাকতে পারি, সেজন্য সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।”
ঈদ উপহার পেয়ে উপকারভোগীরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এমন মানবিক উদ্যোগকে স্বাগত জানান।

Advertisement
Advertisement