এহসানুল মাহবুব
দেওয়ানগঞ্জ প্রতিনিধি ||
জামালপুরের দেওয়ানগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে এই প্রথমবারের মতো বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।
গত ১৬ জুলাই ২০২৫ ইং তারিখে এই কমিটি ঘোষণা করা হয়।
নবঘোষিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. ইস্তিয়াক হোসেন এবং সাধারণ সম্পাদক হয়েছেন সাগর ফারাজী।
৩১ সদস্য বিশিষ্ট এই কমিটিতে সহ-সভাপতি, যুগ্ম সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, প্রচার সম্পাদক, সাহিত্য ও ক্রীড়া সম্পাদকসহ গুরুত্বপূর্ণ পদে তরুণ ছাত্রনেতাদের মনোনয়ন দেওয়া হয়েছে।
জামালপুর জেলা ছাত্রদলের সভাপতি মো.আতিকুর রহমান সুমিল এবং সাধারণ সম্পাদক মো.শফিকুল ইসলাম শফিক এ কমিটির অনুমোদনপত্রে স্বাক্ষর করেন।
স্থানীয় ছাত্রদল নেতারা জানান, এই কমিটি গঠনের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে গণতান্ত্রিক চেতনা, জাতীয়তাবাদী আদর্শ ও সংগঠনের কার্যক্রম আরও জোরদার হবে।
কমিটি ঘোষণার পর থেকেই শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদল কর্মীদের মাঝে উৎসাহ-উদ্দীপনা ও নতুন করে সংগঠনের প্রতি আগ্রহ সৃষ্টি হয়েছে বলে জানান নেতারা।




