Skip to content
প্রকাশ- November 2, 2026 , 18:02 pm
জামালপুর

মেলান্দহ থানায় বৈঠক খানা ও বাইক শেড উদ্বোধন

মেলান্দহ থানায় বৈঠক খানা ও বাইক শেড উদ্বোধন

সাজ্জাদ হোসাইন শাহীন||

জামালপুরের মেলান্দহ থানায় বৈঠক খানা ও বাইক শেড উদ্বোধন করা হয়েছে।

Advertisement

বুধবার (৮ অক্টোবর) বিকালে জামালপুর জেলার পুলিশ সুপার জনাব সৈয়দ রফিকুল ইসলাম, পিপিএম-সেবা মেলান্দহ থানা পরিদর্শন করেন এবং থানায় নবনির্মিত বৈঠক খানা ও বাইক শেড এর শুভ উদ্বোধন করেন।

এই উদ্যোগের পরিকল্পনা ও বাস্তবায়ন করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শফিকুল ইসলাম।

পুলিশ সুপার থানায় পৌঁছালে তাকে অভ্যর্থনা জানান সহকারী পুলিশ সুপার (মাদারগঞ্জ সার্কেল) মোস্তাফিজুর রহমান ভূঁইয়া,থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম, পরিদর্শক (তদন্ত) স্নেহাশিষ রায় প্রমূখ।

পরে থানার চৌকস একটি পুলিশ দল তাকে গার্ড অব অনার প্রদান করে।

পুলিশ সুপার উপস্থিত অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।

তিনি দায়িত্বশীলতা, শৃঙ্খলা ও জনবান্ধব পুলিশিং বাস্তবায়নের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

Advertisement