সাজ্জাদ হোসাইন শাহীন, জামালপুর প্রতিনিধি ||
জামালপুরের মেলান্দহে গণ অধিকার পরিষদের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৩০ মার্চ) মেলান্দহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
মেলান্দহ উপজেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামালপুর জেলা গণঅদিকার পরিষদের সহ-সভাপতি আরিফুল ইসলাম তুহিন।
দোয় ও ইফতার মাহফিলের উদ্বোধন করেন জামালপুর জেলা যুব অধিকার পরিষদের সভাপতি লিটন মিয়া।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জামালপুর জেলা গণঅদিকার পরিষদের সহ- সাংগঠনিক সম্পাদক সুলতান মাহমুদ বায়েজিদ।
দোয়া ও ইফতার মাহফিলে বক্তব্য রাখেন মেলান্দহ উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মুঞ্জুরুল কবীর মুঞ্জু,উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা শফিকুর রহমান, ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ফবরুক আহম্মেদ হৃদয়,শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক রিপন হাসান,গাজীপুর জেলা ছাত্র অদিকার পরিষদের সভাপতি সোলাইমান ইসলাম।
উপস্থিত ছিলেন জামালপুর জেলা গণঅধিকার পরিষদের সহ-সভাপতি আল আমিন, মাদারগঞ্জ উপজেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক হামিদুর রহমান, মেলান্দহ উপজেলা যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক সবুজ শেখ প্রমূখ।




