Skip to content
প্রকাশ- November 3, 2026 , 0:31 am
জামালপুর

জামালপুর জেলা পুলিশের কল্যান সভায় ৪টি ক্যাটাগরিতে মেলান্দহ থানা শ্রেষ্ঠ নির্বাচিত

জামালপুর জেলা পুলিশের কল্যান সভায় ৪টি ক্যাটাগরিতে মেলান্দহ থানা শ্রেষ্ঠ নির্বাচিত

সাজ্জাদ হোসাইন শাহীন:

জমালপুর জেলা পুলিশের মাসিক কল্যান সভায় ৪ টি ক্যাটাগরিতে মেলান্দহ থানা শ্রেষ্ঠ পদক পেয়েছে।
বুধবার(১৫অক্টোবর) জেলা পুলিশ লাইনে মাসিক কল্যান সভায় ৪ টি ক্যাটারিতে শ্রেষ্ঠ ঘোষনা করা হয় ও পুরুষ্কার তুলে দেওয়া হয় ।জেলার শ্রেষ্ট ওসি নির্বাচিত হয়েছে মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম,ওয়ারেন্ট অফিসার এএসআই রুবেল মিয়া,মাদক উদ্ধার অফিসার সাজেদুল ইসলাম খান, হারানো মোবাইল উদ্ধারকারী কর্মকর্তা শীতল কুমার পাল।
জামালপুরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল হক বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ হওয়া অফিসারদের হাতে পুরুষ্কার তুলে দেন।সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), জনাব মোঃ সোহেল মাহমুদ পিপিএম, জামালপুর; অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব মোরশেদা খাতুন, জামালপুর; জনাব মোঃ সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (দেওয়ানগঞ্জ সার্কেল); জনাব মোঃ ইমরুল হাসান, সহকারী পুলিশ সুপার (ইসলামপুর সার্কেল),জামালপুর; জামালপুর জেলা পুলিশের (মেডিকেল অফিসার), জনাব ড. রেহেনা জান্নাত; সকল থানার অফিসার ইনচার্জ, ইন্সপেক্টর (তদন্ত)’গণসহ জেলার সকল ফাঁড়ি, তদন্তকেন্দ্র, ট্রাফিক, কোর্ট ও থানা হতে আগত পুলিশ সদস্যবৃন্দ এবং বিভিন্ন পুলিশ ইউনিটে কর্মরত সিভিল ষ্টাফবৃন্দ উপস্থিত ছিলেন।

Advertisement

Advertisement