Skip to content
প্রকাশ- November 2, 2026 , 16:22 pm
অন্যান্য

জামালপুরে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষার রেজিস্ট্রেশন কার্যক্রমের শুভ উদ্বোধন

জামালপুরে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষার রেজিস্ট্রেশন কার্যক্রমের শুভ উদ্বোধন

স্টাফ রিপোর্টার হৃদয় আহম্মেদ

জামালপুরে শিক্ষার্থীদের মেধাবিকাশে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা ২০২৫ এর রেজিস্ট্রেশন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে

Advertisement

আজ বুধবার (১৫ অক্টোবর) সন্ধ্যা সাতটায় জামালপুর পাঁচ রাস্তার মেরিট কেয়ার একাডেমি অ্যান্ড কোচিং সেন্টারে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা ২০২৫ এর রেজিস্ট্রেশন কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন কিশোরকণ্ঠের চেয়ারম্যান আবু বকর সিদ্দিক। এ সময় উপস্থিত ছিলেন কিশোরকণ্ঠের পরিচালক আবু সায়েম, শিক্ষক-অভিভাবকসহ স্থানীয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে কিশোরকণ্ঠের চেয়ারম্যান আবু বকর সিদ্দিক বলেন,

কিশোর কণ্ঠ সবসময় মেধা ও নৈতিকতার বিকাশে কাজ করে যাচ্ছে। এই মেধা বৃত্তি পরীক্ষার মাধ্যমে আমরা দেশব্যাপী নতুন প্রজন্মের মধ্যে প্রতিযোগিতা ও আত্মবিশ্বাসের মনোভাব গড়ে তুলতে চাই

পরিচালক আবু সায়েম বলেন,

প্রতি বছর হাজারো শিক্ষার্থী এই পরীক্ষায় অংশ নেয়। আমরা চাই প্রত্যন্ত অঞ্চল থেকে উঠে আসা মেধাবী শিক্ষার্থীরা যেন তাদের যোগ্যতা প্রদর্শনের সুযোগ পায়। শিক্ষা শুধু বইয়ের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং নৈতিক ও সামাজিক বিকাশেও সমান গুরুত্বপূর্ণ।

অনুষ্ঠান শেষে জানানো হয়, কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষার রেজিস্ট্রেশন কার্যক্রম আজ থেকে শুরু হয়ে চলবে আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত।

Advertisement