Skip to content
প্রকাশ- November 2, 2026 , 17:18 pm
অন্যান্য

আবু সাঈদের কবর জিয়ারত করলেন জামায়াত নেতাকর্মীরা

আবু সাঈদের কবর জিয়ারত করলেন জামায়াত নেতাকর্মীরা

রংপুর প্রতিনিধি

কোটা আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর মহানগর ও রংপুর জেলা শাখার নেতাকর্মীরা।

Advertisement

মঙ্গলবার (১৬ জুলাই) সকাল ৭ টায় রংপুরের পীরগঞ্জ উপজেলার খালাশপীরে শহীদ আবু সাঈদের পারিবারিক কবরস্থানে গিয়ে তারা শ্রদ্ধা নিবেদন করেন।

কবর জিয়ারতের সময় দোয়া-মোনাজাত পরিচালনা করা হয়, যাতে তার শাহাদাতের মর্যাদা মহান আল্লাহ যেন কবুল করেন এবং জাতিকে তার মতো সাহসী নেতৃত্ব দান করেন।

এ সময় উপস্থিত ছিলেন মাওলানা মজতাজ উদ্দিন, সহকারী অঞ্চল পরিদর্শক দিনাজপুর রংপুর, রংপুর মহানগর জামায়াতের আমির এ টি এম আযম খান, সহকারী সেক্রেটারি অধ্যাপক রায়হান সিরাজি, জেলা আমির অধ্যাপক গোলাম রাব্বানী, সেক্রেটারি মাওলানা এনামুল হক, ও পীরগঞ্জ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা নুরুল আমিন সহ দলের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও স্থানীয়রা।

নেতারা বলেন,  আবু সাঈদ ছিলেন কোটা আন্দোলনের এক সাহসী সন্তান। তার ত্যাগ ও আত্মদান এ দেশের আন্দোলনের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।

দোয়া-মোনাজাত শেষে নেতাকর্মীরা শহীদের পরিবারের খোঁজ-খবর নেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন।

Advertisement

Leave a Comment

Your email address will not be published.