মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের মাদারগঞ্জে হত্যাকাণ্ডে জড়িত-১ মাদককারবারি-২ ও চাঁদাবাজির অভিযোগসহ ৬ জনকে আটক করেছে পুলিশ।
সোমবার গোপন সংবাদে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করে মাদারগঞ্জ মডেল থানা পুলিশ।
মঙ্গলবার বিকেলে আটকদের জামালপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করে মডেল থানা পুলিশ।
আটকদের মধ্যে কোয়ালিকান্দি এলাকায় চাঞ্চল্যকর মাসুদ প্রামাণিক হত্যা সন্দেহজনক হিসেবে মৃত আলতাফুর এর ছেলে প্রবাসী ফরিদুলকে তেঘরিয়া থেকে আটক করা হয়।
উপজেলার চরবওলা এলাকার বাবু (৩০) ও চরনগর এলাকার আজিজুল সরদার (৪০) মাদককারবারি হিসেবে আটক করা হয় । তাদের কাছ থেকে ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
চাঁদাবাজির অভিযোগে বালিজুড়ী পন্ডিত পাড়ার ইয়াকুব (৩৫) ও পূর্ব তারতাপাড়া এলাকার সাকিব আল হাসান (২৩) কে আটক করে পুলিশ। পরে তাদের জামালপুর বিজ্ঞ আদালতে পাঠায় পুলিশ।
উপজেলার কামারিয়া এলাকা থেকে কাশু প্রামাণিকের ছেলে খোকন (২৫) কে নারী ও শিশু নির্যাতন দমন আইন এ আটক করে পুলিশ। তাকেও জামালপুর বিজ্ঞ আদালতে পাঠিয়েছে।
মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল্লাহ সাইফ জানান মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজ নির্মূলে মডেল থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। চাঞ্চল্যকর মাসুদ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ফরিদুলকে আটক করা হয়েছে, চিকিৎসাধীন রুবেল সুস্থ হলে বিস্তারিত জানা যাবে। আটকদের জামালপুর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।




