আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত প্রতিবেদন প্রত্যাখ্যান করে অবস্থান কর্মসূচি পালন করেছেন বেরোবি শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (২৬ জুন) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের মিডিয়া চত্বরে আবু সাঈদ হত্যার তদন্ত প্রতিবেদন প্রত্যাখ্যান করে তারা সমাবেশ করেন।
পরে সেখান থেকে একটি মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এসে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। এক পর্যায়ে তারা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের উত্তর গেটে বিক্ষোভ ও দক্ষিণ গেটে তালা ঝুলিয়ে দেন।
আন্দোলনকারী শিক্ষার্থী রায়হান কবীর বলেন, আমরা চাই, আবু সাঈদ হত্যা মামলার সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করা হোক। ঢাকায় বসে কোনো তদন্ত হতে পারে না। সে বিশ্ববিদ্যালয় সামনে এবং পুলিশের গুলিতে মারা গেছে; কিন্তু তার দায়ভার দেওয়া হয় হচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে।
সাবেক প্রক্টরকে জবাবদিহিতার নামে নিয়ে গিয়ে তারা তাকে আসল আসামি ও ইন্ধনদাতা হিসেবে চালিয়ে দিচ্ছে। যতক্ষণ পর্যন্ত এ প্রহসনমূলক তদন্ত প্রতিবেদন প্রত্যাহার না করা হবে, ততক্ষণ পর্যন্ত এ কর্মসূচি চলবে।
আরেক শিক্ষার্থী শাহরিয়ার সোহাগ বলেন, ছোটদের সামনে এনে রাঘববোয়ালদের পেছনের ঠেলে দেওয়ার একটা চক্রান্ত চলছে। আবু সাঈদ হত্যা মামলা নিয়ে কোনো ধরনের টালবাহানা হলে এ বিশ্ববিদ্যালয়ের কেউ তা মেনে নেবে না।
দীর্ঘ ১১ মাস পর আবু সাঈদ হত্যা মামলায় পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন জমা পড়েছে। এতে ৩০ জনের সংশ্লিষ্টতার প্রমাণ পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এমন প্রতিবেদন প্রস্তুত করেছে তদন্ত কর্মকর্তা।
এ মামলায় সর্বমোট চারজনকে গ্রেফতার করা হয়েছে।
তারা হলেন- বেরোবির সাবেক প্রক্টর শরিফুল ইসলাম, পুলিশের সাবেক এএসআই আমির হোসেন, কনস্টেবল সুজন চন্দ্র রায় এবং ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী আকাশ।
Related Stories
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াতসহ সমমনা ৮ দল
মুক্তকাল রিপোর্টার: দেশের চলমান বিভিন্ন ইস্যুতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ সমমনা আটটি রাজনৈতিক দল। রোববার…
সরিষাবাড়ীতে র্যাব সদস্যের স্ত্রীকে শ্বাসরোধে হত্যা
সরিষাবাড়ীতে র্যাব সদস্যের স্ত্রীকে শ্বাসরোধে হত্যা কবীর আহমেদ,সরিষাবাড়ী প্রতিনিধি:Advertisement জামালপুরের সরিষাবাড়ীতে চুরি করতে গিয়ে চিনে ফেলায় র্যাব সদস্যের…
জামালপুরে নিরাপদ সড়ক আন্দোলনের উদ্যোগে শ্রমজীবী মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ
জামালপুর প্রতিনিধি: পবিত্র মাহে রমজান উপলক্ষে জামালপুরে শ্রমজীবী ও সাধারণ মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে নিরাপদ সড়ক…
ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ সভাপতি হলেন জুলাই যুদ্ধা সজল
নিজস্ব প্রতিবেদক: রাজপথের আন্দোলন-সংগ্রাম আর ত্যাগের ইতিহাসে পরিচিত নাম সজল। সাতক্ষীরার দেবহাটা উপজেলার এই ছাত্রনেতাকে ঢাকা মহানগর উত্তর…




