Skip to content
প্রকাশ- November 3, 2026 , 0:27 am
অন্যান্য

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াতসহ সমমনা ৮ দল

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াতসহ সমমনা ৮ দল

Oplus_131072

মুক্তকাল রিপোর্টার:
দেশের চলমান বিভিন্ন ইস্যুতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ সমমনা আটটি রাজনৈতিক দল।
রোববার (২৮ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবের তৃতীয় তলার আবদুস সালাম হলে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, চলমান রাজনৈতিক পরিস্থিতিসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আন্দোলনরত দলগুলোর পক্ষ থেকে এই জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

Advertisement
Advertisement