Skip to content
প্রকাশ- November 2, 2026 , 16:53 pm
অন্যান্য

জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষ্যে শেরপুর সদর উপজেলা বিএনপির আলোচনা সভা

জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষ্যে শেরপুর সদর উপজেলা বিএনপির আলোচনা সভা

কে এম আহসান, শেরপুর প্রতিনিধি:  রবিবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় শেরপুর জেলা বিএনপির কার্যালয়ে শেরপুর সদর উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে  শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শেরপুর সদর উপজেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ আক্রামুজ্জামান রাহাত, জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল লতিফ, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ আলী, জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক সাইফুল ইসলাম মানিক, সহ সাংগঠনিক সম্পাদক মাহফুজ মোল্লা, ছাত্রদলের সাবেক সভাপতি শওকত হোসেন, শ্রম বিষয়ক সম্পাদক সুলতান আহমেদ ময়না, ক্রীড়া বিষয়ক সম্পাদক এনামুল হক বিপু, শিশু বিষয়ক সম্পাদক তুহিন, জেলা বিএনপির সদস্য দেলোয়ার হোসেন ক্রিসেন্ট, শহর ছাত্রদলের সদস্য সচিব খালেদুজ্জামান আসিফ, হাফিজুর রহমান হাফিজ, জেলা শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি ফয়সাল খান তোতা, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি দিদারুজ্জামান সিদ্দিকী, যুবদল নেতা আল আমিন খান।

Advertisement

এসময় জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক মনজুরুল ইসলাম, সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আশিকুজ্জামান সোহান, সেচ্ছাসেবক দলের বিপুলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Advertisement

Leave a Comment

Your email address will not be published.