Skip to content
প্রকাশ- November 2, 2026 , 21:00 pm
অন্যান্য

কুড়িগ্রামে আ. লীগ ও যুবলীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

কুড়িগ্রামে আ. লীগ ও যুবলীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

মুক্তকাল ডেস্ক ||

কুড়িগ্রামের কচাকাটায় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

Advertisement

রোববার (২২ জুন) রাতে অভিযান চালিয়ে এসব নেতাকর্মীকে গ্রেপ্তার করে কচাকাটা থানা পুলিশ।

সোমবার দুপুরে কুড়িগ্রাম আদালতে তাদের পাঠানো হয়।

গ্রেপ্তাররা হলেন- কচাকাটা থানার কেদার ইউনিয়নের টেপারকুটি হাজিপাড়া গ্রামের বকছার আলীর ছেলে ও কেদার ইউনিয়ন আওয়ামী লীগের সাংগাঠনিক সম্পাদক নুরুল হক দুলু, একই ইউনিয়নের টেপারকুটি মোল্লা পাড়ার মৃত আব্দুল মজিদ মিয়ার ছেলে সাবেক ইউপি সদস্য ও আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি মোজাম্মেল হক মন্টু, বলদিয়া ইউনিয়নের পশ্চিম কেদার গ্রামের মৃত সুজাব আলী খানের ছেলে ও বলদিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আবু তারে খান, একই গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে ও বলদিয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম।

এ ছাড়া যুবলীগ কর্মী বলদিয়া ইউনিয়নের ছনবান্দা খলিশাকুড়ি গ্রামের মৃত ওমর আলীর ছেলে এরশাদুল আলম ও কেদার ইউনিয়নের গোলেরহাট গ্রামের বাসিন্দা মোজাম্মেল হকের ছেলে ছাত্রলীগের কর্মী বেলাল হোসেনকেও গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে কচাকাটা থানার ওসি নাজমুল আলম বলেন, গ্রেপ্তারদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্ররণ করা হয়েছে।

Advertisement

Leave a Comment

Your email address will not be published.