Skip to content
প্রকাশ- November 2, 2026 , 23:57 pm
অন্যান্য

জাসাস দেওয়ানগঞ্জ উপজেলা শাখায় সাংগঠনিক পদে নির্বাচিত মুস্তাফিজুর রহমান উজ্জ্বল

জাসাস দেওয়ানগঞ্জ উপজেলা শাখায় সাংগঠনিক পদে নির্বাচিত মুস্তাফিজুর রহমান উজ্জ্বল

Oplus_131072

আবুসাঈদ গালিব, দেওয়ানগঞ্জ প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) এর নবগঠিত দেওয়ানগঞ্জ উপজেলা শাখার কমিটিতে সহ সাংগঠনিক সম্পাদক হিসাবে নির্বাচিত হয়েছেন মো. মুস্তাফিজুর রহমান উজ্জ্বল । তিনি উক্ত কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক সহ জেলা-কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ কেন্দ্রীয় বিএনপির কোষাধ্যক্ষ এম. রশিদুজ্জামন মিল্লাতের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

Advertisement

দেওয়ানগঞ্জের কৃতি সন্তান মো. মুস্তাফিজুর রহমান উজ্জ্বল বিএনপির একজন পরীক্ষিত রাজনৈতিক কর্মী। তিনি দীর্ঘদিন থেকে দেওয়ানগঞ্জ উপজেলা ও কেন্দ্রীয় বিএনপির রাজনীতিতে সক্রিয় একজন কর্মী । তারই ফলশ্রুতিতে দেওয়ানগঞ্জ উপজেলা জাসাস এর কমিটিতে সহ সাংগঠনিক সম্পাদক হিসেবে তাকে নির্বাচিত করছেন উক্ত কমিটির সভাপতি মো. শাহজাহান আলী, সাধারণ সম্পাদক মো. রায়হানুল ইসলাম বিপ্লব।

মো. মুস্তাফিজুর রহমান উজ্জ্বল বলেন, জাসাস এর দেওয়ানগঞ্জ উপজেলা শাখার কমিটিতে সহ সাংগঠনিক সম্পাদক হিসাবে নির্বাচিত করেছেন নেতৃবৃন্দ। তাদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা। পদ পাওয়ার মাদ্যমে বিএনপির আদর্শিক রাজনীতি করার আরো সুযোগ পেলাম। বিএনপির রাজনীতিতে ছিলাম, আছি, থাকবো ইনশাআল্লাহ।

মো. মুস্তাফিজুর রহমান উজ্জ্বল রাজনৈতিকভাবে আরো দায়িত্ব পালন করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর দক্ষিণ লালবাগ থানার ৮১ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক এবং ড্রাগ এন্ড কেমিস্ট জনকল্যাণ সমবায় সমিতির সহ-সভাপতি হিসেবে।

এছাড়াও মো. মুস্তাফিজুর রহমান উজ্জ্বল তার কর্মময় জীবনের তাগিদে সততার সাথে কর্মরত আছেন ঢাকা কেন্দ্রীয় কারাগারে খাদ্যের ঠিকাদারীতে।
———————————

Advertisement