ভারতের মাটিতে বাংলাদেশের জার্সিতে অভিষেক হতে পারে লেস্টার সিটির ফুটবলার হামজা চৌধুরীর। শিলংয়ের জওহরলাল নেহেরু স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হতে পারে।
আগামী ২৫ মার্চ এশিয়া কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে খেলবে বাংলাদেশ। তবে সেই ম্যাচের ভেন্যু এখনও চূড়ান্ত করেনি অল ইন্ডিয়ান ফুটবল ফেডারেশন।
এদিকে জানা গেছে, এএফসির অনুমোদন পেলে শিলংই হবে সেই ম্যাচের ভেন্যু। সেই ম্যাচ দিয়ে লাল-সবুজ জার্সিতে অভিষেক হতে পারে হামজা চৌধুরীর।
অন্যদিকে, শীতকালীন দলবদলে লেস্টার সিটি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন এই ডিফেন্সিভ মিডফিল্ডার। এতে সম্ভাব্য গন্তব্য হতে পারে চ্যাম্পিয়নশিপের ক্লাব শেফিল্ড ইউনাইটেড।
লেস্টারে পর্যাপ্ত ম্যাচ খেলার সুযোগ না পাওয়া হামজা দলবদলের পর শেফিল্ডের জার্সিতে অন্তত নিয়মিত মাঠে নামতে পারবেন।
অবশেষে ফিফা থেকে বাংলাদেশের জার্সিতে খেলার অনুমতি পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভুত ইংল্যান্ড প্রবাসী ফুটবলার হামজা চৌধুরী।
এর আগে বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বাংলাদেশি বংশোদ্ভুত ইংল্যান্ড প্রবাসী ফুটবলার হামজা চৌধুরীর দেশের জার্সিতে খেলার অনুমতির বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাধারণ সম্পাদক ইমরান হোসেন।
মুক্তকাল/এসআর




