Skip to content
প্রকাশ- November 2, 2026 , 16:55 pm
অন্যান্য

নাটকীয় টাইব্রেকার: জার্মানিকে বিদায় করে শেষ ষোলোয় প্যারাগুয়ে

নাটকীয় টাইব্রেকার: জার্মানিকে বিদায় করে শেষ ষোলোয় প্যারাগুয়ে

স্পোর্টস ডেস্ক: নাটকীয় টাইব্রেকারে প্যারাগুয়ের কাছে টাইব্রেকারে হেরে রাউন্ড অব থার্টি টু থেকে বিদায় নিয়েছে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি।

প্রথমে ৯০ মিনিট, এরপর আরও আধা ঘণ্টা মিলিয়ে দুই ঘণ্টার খেলা শেষ হয়েছিল ১–১ সমতায়। এরপর টাইব্রেকারে দুই দলের পাঁচটি করে শটও শেষ হয় ৩–৩ সমতায়। তবে সাডেন ডেথে জার্মানির জনাথন টাহ বল উড়িয়ে মারলেও মিস করেননি প্যারাগুয়ের হোসে কানালে। আর তাতেই জার্মানিকে বিদায় করে শেষ ষোলোয় জায়গা করেছে প্যারাগুয়ে।

Advertisement

বিশ্বকাপে পাঁচবার টাইব্রেকারে গিয়ে এই প্রথম হারের তেতো স্বাদ পেল জার্মানি। দুইবার টাইব্রেকারে গিয়ে দুইবারই শেষ হাসি হাসল প্যারাগুয়ে।

২০১০ সালে শেষ ষোলোয় জাপানকে টাইব্রেকারে হারিয়ে কোয়ার্টার-ফাইনালে উঠেছিল প্যারাগুয়ে, বিশ্বকাপে যা তাদের সেরা সাফল্য। তারপর এই প্রথম বিশ্ব মঞ্চে ফিরেছে তারা। এবার নকআউটের শুরুতে পেল অভাবনীয় এক সাফল্য।

Advertisement