মাদারগঞ্জ প্রতিনিধি:
৫৪তম মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মাদারগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়েছে।
“এসো নবীন দলে দলে, শিবিরের ছায়াতলে”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালবেলা র্যালিটি মাদারগঞ্জ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে র্যালিটি মাদারগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে গিয়ে সমাপ্ত হয়।
র্যালি শেষে সেখানে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মাদারগঞ্জ থানা শাখার সভাপতি রমজান আলী এবং সঞ্চালনা করেন থানা শাখার সেক্রেটারি মাহমুদুল হাসান।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জামালপুর জেলা শাখার এইচআরডি সম্পাদক শফিকুল ইসলাম। এ সময় জামায়াতে ইসলামীর মাদারগঞ্জ উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দসহ ছাত্রশিবিরের পৌর ও ইউনিয়ন শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা মহান বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে বলেন, মহান মুক্তিযুদ্ধের আদর্শে উদ্বুদ্ধ হয়ে নৈতিকতা ও আদর্শনির্ভর ছাত্রসমাজ গঠনে ইসলামী ছাত্রশিবির নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তারা দেশ গঠন ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় শিক্ষার্থীদের সক্রিয় ও গঠনমূলক ভূমিকা পালনের আহ্বান জানান।




