Skip to content
প্রকাশ- November 3, 2026 , 0:27 am
অন্যান্য

হাদির চিকিৎসার সম্পূর্ণ ব্যয়ভার বহন ও সর্বোচ্চ সহায়তার আশ্বাস সরকারের

হাদির চিকিৎসার সম্পূর্ণ ব্যয়ভার বহন ও সর্বোচ্চ সহায়তার আশ্বাস সরকারের

Oplus_131072

মুক্তকাল ডেক্স:

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির চিকিৎসার সম্পূর্ণ ব্যয়ভার সরকার বহন করছে। পাশাপাশি তার শারীরিক অবস্থা বিবেচনায় উন্নত চিকিৎসার ক্ষেত্রে সর্বোচ্চ সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে তার পরিবারকে।

Advertisement

গত শুক্রবার মতিঝিল এলাকায় প্রচার কার্যক্রম শেষে ফেরার পথে পুরানা পল্টনের বক্স কালভার্ট সড়কে দুর্বৃত্তদের গুলিতে আহত হন ওসমান হাদি। মোটরসাইকেল থেকে তাকে লক্ষ্য করে গুলি করা হলে মাথায় গুলিবিদ্ধ হয়ে তিনি গুরুতর আহত হন।

আহত অবস্থায় তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে ওই রাতেই তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসকদের মতে, তার শারীরিক অবস্থা ছিল অত্যন্ত সংকটাপন্ন।

উন্নত চিকিৎসার জন্য গত সোমবার এয়ার অ্যাম্বুলেন্সে ওসমান হাদিকে সিঙ্গাপুরে পাঠানো হয়। এ সময় তার সঙ্গে রয়েছেন তার ভাইসহ বাংলাদেশি চিকিৎসক ও নার্সদের একটি দল।

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, ওসমান হাদির চিকিৎসায় প্রয়োজনীয় সব ধরনের সহায়তা অব্যাহত থাকবে।

Advertisement