Skip to content
প্রকাশ- November 2, 2026 , 16:55 pm
অন্যান্য

জাবিপ্রবিতে বর্ণাঢ্য সিরাত মাহফিল অনুষ্ঠিত

জাবিপ্রবিতে বর্ণাঢ্য সিরাত মাহফিল অনুষ্ঠিত

মুসলিম ইবনে রবি, জাবিপ্রবি প্রতিনিধি: জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (জাবিপ্রবি) পরম শ্রদ্ধায় ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে পবিত্র সিরাত মাহফিল-২০২৬। মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ, নৈতিক শিক্ষা ও মানবিক মূল্যবোধ সম্পর্কে বিশ্ববিদ্যালয় পরিবারের মধ্যে সচেতনতা ছড়িয়ে দিতে এ বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

রোববার (১৩ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের লবিতে সিরাত মাহফিলটি অনুষ্ঠিত হয়৷

Advertisement

অনুষ্ঠানে মূল আলোচক হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহের সিরাতচর্চা ও গবেষণা কেন্দ্রের পরিচালক আমীর ইবনে আহমেদ এবং বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, লেখক ও সিরাত গবেষক মুসা আল হাফিজ। আলোচকরা মহানবী (সা.)-এর সুন্নাহ অনুসরণের গুরুত্ব তুলে ধরে বলেন, তাঁর জীবনাদর্শ অনুসরণেই নিহিত রয়েছে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের সত্যিকারের শান্তি ও সমৃদ্ধি।

অনুষ্ঠানটির শুরু হয় ব্যবস্থাপনা বিভাগীয় শিক্ষার্থী কাজী মো. ইসলামঈল হোসেনের কুরআন তেলাওয়াতের মাধ্যমে। এরপর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. সারওয়ার জাহান স্বাগত বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানে ইসলামী সংস্কৃতির ছোঁয়া যোগ করে ফিসারিজ বিভাগের শিক্ষার্থী আব্দুল বাসেতের মনোজ্ঞ ‘নাতে রাসুল (সা.)’ পরিবেশনা।

শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজন করা হয় একটি সিরাত কুইজ প্রতিযোগিতা৷ যেখানে প্রতিযোগীদের মধ্য থেকে ১০ জন মেয়ে ও ১০ জন ছেলে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সিরাত মাহফিল আয়োজন কমিটির চেয়ারম্যান ও গণিত বিভাগের অধ্যাপক ড. মুহম্মদ শাহজালালের সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়৷

অনুষ্ঠানটিতে বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী সহ স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন৷

Advertisement