Skip to content
প্রকাশ- November 2, 2026 , 17:21 pm
বকশীগঞ্জ

বাট্টাজোড় কেরামতিয়া রিয়াজুল ইসলাম কামিল মাদরাসায় আলিম পরীক্ষা কেন্দ্র বহাল

বাট্টাজোড় কেরামতিয়া রিয়াজুল ইসলাম কামিল মাদরাসায় আলিম পরীক্ষা কেন্দ্র বহাল
মোহাম্মদ গোলাম মোস্তফা।।
 দীর্ঘদিনের টানাপোড়েন ও নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড বকশীগঞ্জ উপজেলার বাট্টাজোড় কেরামতিয়া রিয়াজুল ইসলাম কামিল মাদরাসায় আলিম পরীক্ষা কেন্দ্র বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে।
বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের পরীক্ষানিয়ন্ত্রকের স্বাক্ষরিত ১৮ জুন ২০২৬ তারিখের এক অফিস আদেশে জানানো হয়, জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার বাট্টাজোড় কেরামতিয়া রিয়াজুল ইসলাম কামিল মাদরাসা (কেন্দ্র কোড-২৩৪)-এ পূর্বের ন্যায় আলিম পরীক্ষা কেন্দ্র বহাল থাকবে। এর মাধ্যমে কেন্দ্র নিয়ে বাট্টাজোড় কেরামতিয়া রিয়াজুল ইসলাম কামিল মাদরাসা ও বকশীগঞ্জ খয়ের উদ্দিন ফাজিল মাদরাসার মধ্যে চলমান টানাহেঁচড়ার অবসান ঘটেছে।
এ বিষয়ে বাট্টাজোড় কেরামতিয়া রিয়াজুল ইসলাম কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা সুলতান মাহমুদ খসরু জানান, বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের এ সিদ্ধান্তে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ স্থানীয় জনগণের দীর্ঘদিনের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে। তিনি বোর্ডের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সুষ্ঠু ও সুন্দর পরিবেশে আলিম পরীক্ষা আয়োজনের জন্য প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হবে বলে আশ্বাস দেন।
স্থানীয় শিক্ষা সংশ্লিষ্টদের মতে, কেন্দ্র বহাল থাকায় পরীক্ষার্থীদের যাতায়াতের দুর্ভোগ কমবে এবং তারা স্বস্তির সঙ্গে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। ফলে এলাকার শিক্ষা কার্যক্রমেও ইতিবাচক প্রভাব পড়বে
Advertisement