Skip to content
প্রকাশ- November 2, 2026 , 15:29 pm
অন্যান্য

জামালপুরে ডিবির অভিযানে ৯০ বোতল ভারতীয় মদসহ আটক ২

জামালপুরে ডিবির অভিযানে ৯০ বোতল ভারতীয় মদসহ আটক ২
সাজ্জাদ হোসাইন শাহিন-স্টাফ রিপোর্টার:
জামালপুরে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ অভিযানে ৯০ বোতল ভারতীয় মদসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (২০ জুন) বিকেলে বকশীগঞ্জ উপজেলার পাখিমারা এলাকায় পরিচালিত এ অভিযানে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন বকশীগঞ্জ উপজেলার বাট্টাজোড় ইউনিয়নের তাবিবুর রহমান তালুকদার (২৬) ও রিদুয়ান বারী তালুকদার (৩০)। রোববার (২১ জুন) দুপুরে জেলা পুলিশের পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে জেলা গোয়েন্দা পুলিশের একটি চৌকস দল জামালপুর-বকশীগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পাখিমারা এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় দুই ব্যক্তি বিপুল পরিমাণ বিদেশি মদ বহন করছিলেন। পুলিশ তাদের আটক করে তল্লাশি চালিয়ে ৯০ বোতল বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় মদ জব্দ করে।
জব্দকৃত মদের আনুমানিক বাজার মূল্য প্রায় এক লাখ ৮০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় আটক দুইজনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
জামালপুরের পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিন বলেন, “মাদকমুক্ত জামালপুর গড়ে তোলার লক্ষ্যে জেলা পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মাদক ব্যবসায়ী, চোরাকারবারি ও অপরাধীদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”
তিনি আরও বলেন, মাদকের বিস্তার রোধে জেলা পুলিশের নিয়মিত অভিযান চলমান রয়েছে এবং সমাজ থেকে মাদক নির্মূলে জনগণের সহযোগিতাও প্রয়োজন।
Advertisement