Skip to content
প্রকাশ- November 2, 2026 , 16:54 pm
অন্যান্য

ডায়াবেটিসে আক্রান্ত চা দোকানি সুজন, সহযোগিতার আবেদন

ডায়াবেটিসে আক্রান্ত চা দোকানি সুজন, সহযোগিতার আবেদন

মাদারগঞ্জ প্রতিনিধি:

জামালপুরের মাদারগঞ্জে ডায়াবেটিসে আক্রান্ত হয়ে মানবেতর জীবনযাপন করছেন চায়ের দোকানদার সুজন মিয়া (৪২)। রোববার দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, দুই হাতে ক্র্যাচ নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত অবস্থায় বসে আছেন তিনি।

Advertisement

সুজন মিয়া মাদারগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বালিজুড়ী পূর্বপাড়া এলাকার বাসিন্দা এবং আইনুল হকের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে চা বিক্রি করে তিনি পরিবারের ভরণপোষণ চালিয়ে আসছিলেন। তবে প্রায় দুই মাস আগে ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার পর তার পায়ে গুরুতর ইনফেকশন দেখা দেয়। বর্তমানে তিনি চলাফেরায় অক্ষম হয়ে পড়েছেন।

পরিবারটির বসবাস একটি জরাজীর্ণ টিনের ঘরে। অসুস্থতার কারণে আয় বন্ধ হয়ে যাওয়ায় পরিবারটি এখন চরম সংকটে দিন কাটাচ্ছে। প্রতিদিনের ওষুধের খরচ ও সংসার চালানো তার পক্ষে অসম্ভব হয়ে পড়েছে।

সুজন মিয়া বলেন, “চা বিক্রি করেই সংসার চলতো। হঠাৎ ডায়াবেটিস ধরা পড়ে। পরে পায়ে ইনফেকশন হয়ে যায়। এখন কাজ করতে পারছি না। সহযোগিতা পেলে চিকিৎসা নিয়ে আবার দোকান চালাতে পারবো ইনশাআল্লাহ।”

তিনি উপজেলা প্রশাসন ও সমাজের বিত্তবান মানুষের সহযোগিতা কামনা করেছেন।

Advertisement