Skip to content
প্রকাশ- November 2, 2026 , 23:09 pm
জামালপুর

মেলান্দহে তিস্তা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত কিশোরের মৃত্যু

মেলান্দহে তিস্তা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত কিশোরের মৃত্যু

সাজ্জাদ হোসাইন শাহিন – স্টাফ রিপোর্টার ।।

জামালপুরের দুরমুট টনকি এলাকায় ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞাতনামা কিশোরের মৃত্যু হয়েছে। নিহতের বয়স আনুমানিক ১৫ বছর বলে ধারণা করছে রেলওয়ে পুলিশ। রোববার (২১ জুন) দুপুর আনুমানিক সাড়ে ৩টার দিকে জামালপুর রেলওয়ে থানার অধীন দুরমুট টনকি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

Advertisement

স্থানীয় সূত্র ও রেলওয়ে পুলিশ জানায়, দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী তিস্তা এক্সপ্রেস ট্রেনটি ঘটনাস্থল অতিক্রম করার সময় এক কিশোর ট্রেনের নিচে কাটা পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে জামালপুর রেলওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। তবে তাৎক্ষণিকভাবে নিহত কিশোরের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

জামালপুর রেলওয়ে থানার ওসি রবিউল ইসলাম জানায়, নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতসহ প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। পরিচয় নিশ্চিত হওয়ার পর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

Advertisement