আব্দুর রহিম খান।।
মাদারগঞ্জ প্রতিনিধি:
“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের মাদারগঞ্জে জাতীয় ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
রোববার দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে মাদারগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে এ ফল মেলার উদ্বোধন করা হয়। মেলায় দেশীয় বিভিন্ন মৌসুমি ফলের প্রদর্শনী, ফল চাষে উদ্বুদ্ধকরণ এবং ফল সংরক্ষণ বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) স্নেহাশিষ রায়, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হাবিবুর রহমান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মৌরি তানিয়া মৌ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. তৌফিকুল ইসলাম খালেক, ইউআরসি কর্মকর্তা আনোয়ার হোসেন, উপজেলা দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের কর্মকর্তা গোলাম হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক খালেদ মাসুদ তালুকদার সোহেল, তথ্য আপা দিপা খাতুন, মাদারগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মির্জা হুমায়ুন কবির এবং মাদারগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ।
এছাড়াও উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ, গণমাধ্যমকর্মী, কৃষক-কৃষাণীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মেলায় অংশগ্রহণ করেন।
অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং দেশীয় ফল উৎপাদন বৃদ্ধি ও সংরক্ষণে কৃষকদের আরও উৎসাহিত করার আহ্বান জানান।




