মোহাম্মদ গোলাম মোস্তফা,বকশীগঞ্জ প্রতিনিধি:
জামালপুরের বকশীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বাট্টাজোড় কেরামতিয়া রিয়াজুল ইসলাম (কে.আর.আই) কামিল মাদ্রাসার সকল আবাদি জমি এক বছরের জন্য লীজ প্রদানের লক্ষ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
মাদ্রাসা কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, আগামী ১৮ জুন ২০২৬ খ্রিষ্টাব্দ, বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিরতিহীনভাবে লীজ প্রদান কার্যক্রম পরিচালিত হবে। সম্পূর্ণ নগদ মূল্যের ভিত্তিতে এক বছরের জন্য এই লীজ প্রদান করা হবে।
প্রতিষ্ঠানটির প্রায় ৪০ একর আবাদি জমি এ বছরের লীজ কার্যক্রমের আওতায় আনা হয়েছে। সংশ্লিষ্ট সূত্র আরও জানায়, পূর্বের ন্যায় এবারও সকল নিয়ম-কানুন অনুসরণ করে সম্পূর্ণ স্বচ্ছতা ও নিরপেক্ষতার সঙ্গে খোলা ডাকের মাধ্যমে লীজ প্রদান করা হবে।
মাদ্রাসা কর্তৃপক্ষ আগ্রহী কৃষক ভাই-বোনদের নির্ধারিত তারিখ ও সময়ে স্ব-শরীরে উপস্থিত থেকে লীজ ডাকে অংশগ্রহণ করার জন্য বিশেষভাবে আহ্বান জানিয়েছে।
এ বিষয়ে মাদ্রাসা কর্তৃপক্ষ আশা প্রকাশ করে বলেন, উন্মুক্ত ও প্রতিযোগিতামূলক প্রক্রিয়ার মাধ্যমে লীজ কার্যক্রম সম্পন্ন হলে প্রতিষ্ঠান যেমন আর্থিকভাবে উপকৃত হবে, তেমনি স্থানীয় কৃষকরাও কৃষি কার্যক্রম পরিচালনার সুযোগ পাবেন




