Skip to content
প্রকাশ- November 2, 2026 , 23:58 pm
অন্যান্য

বকশীগঞ্জে বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

বকশীগঞ্জে বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

মোহাম্মদ গোলাম মোস্তফা, বকশীগঞ্জ প্রতিনিধি:
জামালপুরের বকশীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত হয়েছে। দিবসটির এবারের প্রতিপাদ্য ছিল— “প্রলোভনের মুখোশ উন্মোচন করি, তামাক ও নিকোটিনের আসক্তি প্রতিরোধ করি।”
মঙ্গলবার (৯ জুন) দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা পরিষদ চত্বর থেকে বের হওয়া র‍্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালিতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেন।
এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা, উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর, উপজেলা আইসিটি কর্মকর্তা খায়রুল বাশার রাজু, উপজেলা সমবায় কর্মকর্তা আবদুল জলিল, বগারচর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সোহেল রানা পলাশ, সাধুরপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি গাজীউর রহমান মোল্লাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধী সমাজের নেতৃবৃন্দ।
র‍্যালি শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা তামাক ও নিকোটিনজাত পণ্যের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। তারা তামাকমুক্ত সমাজ গঠনে সকলের সম্মিলিত উদ্যোগ ও সচেতন ভূমিকার আহ্বান জানান।
আলোচনা সভায় দিবসটির তাৎপর্য তুলে ধরে তামাক ও নিকোটিনের আসক্তি প্রতিরোধে সরকারের বিভিন্ন উদ্যোগ এবং জনসচেতনতা কার্যক্রম আরও জোরদার করার প্রয়োজনীয়তার ওপর আলোকপাত করা হয়।

Advertisement
Advertisement