Skip to content
প্রকাশ- November 2, 2026 , 19:10 pm
অন্যান্য

সরিষাবাড়ীতে জমির বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষকে মারধর ও শ্লীলতাহানি

সরিষাবাড়ীতে জমির বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষকে মারধর ও শ্লীলতাহানি

সরিষাবাড়ী প্রতিনিধি:

জামালপুরের সরিষাবাড়ীতে জমির বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের বিরুদ্ধে হামলা ও মারধর করে স্বর্ণালংকার লুট ও শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুই নারীসহ ৫ জন আহত হয়েছেন।

Advertisement

শনিবার (২৮ মার্চ) দুপুরে এ ঘটনায় ছাহেবুজ্জামান বিদ্যুৎকে প্রধান আসামি করে চারজনের নামে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। তবে এ ঘটনায় পুলিশ এখনো কাউকে আটক করতে পারেনি।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, উপজেলার ডোয়াইল ইউনিয়নের দোলভিটি গ্রামের রহুল আমিন ও ছাহেবুজ্জামান বিদ্যুতের মধ্যে জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বিষয়টি নিয়ে একাধিকবার স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করা হলেও প্রতিপক্ষরা তা অবজ্ঞা করায় সমাধান হয়নি। শুক্রবার (২৭ মার্চ) বিকেলে এ নিয়ে ফের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ছাহেবুজ্জামান বিদ্যুৎ, আবু সাঈদ দুলাল ও তাদের লোকজন রহুল আমিনের ভাই জহুরুল ইসলামের ওপর হামলা চালিয়ে মারধর করে। এতে তার মাথা ও চোখ গুরুতর জখম হয়। তার ডাকচিৎকারে নারীরা এগিয়ে গেলে তাদেরকেও মারধর ও শ্লীলতাহানি করে গলায় থাকা দু’টি স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। এসময় স্থানীয়রা এগিয়ে গেলে তারা পালিয়ে যায়। পরে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়া হয়।

এ ব্যাপারে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাচ্চু মিয়া বলেন, লিখিত অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement