Skip to content
প্রকাশ- November 2, 2026 , 14:30 pm
অন্যান্য

জামালপুরে ‘ফুটবল বিশ্বকাপ-২৬ কুইজ উৎসব’

জামালপুরে ‘ফুটবল বিশ্বকাপ-২৬ কুইজ উৎসব’

জেলা প্রতিনিধি, জামালপুর:

ফুটবল বিশ্বকাপ ২০২৬-এর উন্মাদনাকে ধরে রাখা এবং ফুটবল সম্পর্কে শিক্ষার্থীদের জ্ঞান বাড়ানোর লক্ষ্যে জামালপুরে অনুষ্ঠিত হয়েছে ‘ফুটবল বিশ্বকাপ-২৬ কুইজ উৎসব’-এর দ্বিতীয় পর্ব।

Advertisement

বৃহস্পতিবার (১৩ আগস্ট) জামালপুরের সিংহজানি বালিকা উচ্চ বিদ্যালয়ে এ কুইজ উৎসব অনুষ্ঠিত হয়। এতে বিদ্যালয়টির ছাত্রীরা অংশগ্রহণ করে।

লিখিত কুইজ প্রতিযোগিতা শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজন করা হয় মৌখিক কুইজের। মৌখিক পর্বে বিজয়ী পাঁচজনকে পুরস্কৃত করা হয়।

আয়োজকরা জানান, ফুটবল বিশ্বকাপ ২০২৬কে ঘিরে শিক্ষার্থীদের মধ্যে আগ্রহ ও উন্মাদনা তৈরি করা এবং বিশ্বকাপ ও ফুটবল সম্পর্কে তাদের জ্ঞান সমৃদ্ধ করাই এ আয়োজনের মূল লক্ষ্য।

‘ফুটবল বিশ্বকাপ-২৬ কুইজ উৎসব’ আয়োজন করেছে জামালপুর জিলা স্কুল স্পোর্টস ক্লাব। এতে সার্বিক সহযোগিতায় রয়েছে কিশোর কণ্ঠ, জামালপুর জেলা।

Advertisement