Skip to content
প্রকাশ- November 2, 2026 , 23:07 pm
অন্যান্য

ঈদ আনন্দ ভাগাভাগি: বাট্টাজোড়ে ৪০ পরিবারের পাশে শ্রমিক কল্যাণ ফেডারেশন

ঈদ আনন্দ ভাগাভাগি: বাট্টাজোড়ে ৪০ পরিবারের পাশে শ্রমিক কল্যাণ ফেডারেশন

মোহাম্মদ গোলাম মোস্তফা,
আজ শুক্রবার (২০ মার্চ) সকালে জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বাট্টাজোড় নতুন বাজার শাখার উদ্যো‌গে আয়োজিত এ মানবিক কর্মসূচিতে ৪০টি পরিবারের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে এ উদ্যোগ গ্রহণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন শাখার সভাপতি মোহাম্মদ গোলাম মোস্তফা। শাখা সভাপ‌তি মোঃ সাইদুর রহমান, সাধারন সম্পাদক মোঃ শ‌ফিকুল ইসলাম , কোষাধ‌্যক্ষ জা‌কিরুল ইসলাম সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও কর্মীরাও উপস্থিত থেকে কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নেন।
আয়োজকরা জানান, সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানোই তাদের মূল লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
এ উদ্যোগ স্থানীয়দের মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। উপকারভোগীরাও আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

Advertisement
Advertisement