সাজ্জাদ হোসাইন শাহিন,স্টাফ রিপোর্টার :
জামালপুরের মেলান্দহে সিএনজিচালিত অটোরিকশার চাপায় মাইশা আক্তার (৮) নামে এক শিশু নিহত হয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার মালঞ্চ এলাকায় জামালপুর-দেওয়ানগঞ্জ আঞ্চলিক মহাসড়কে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাইশা আক্তার উপজেলার মালঞ্চ বজরদ্দিনপাড়া এলাকার হাফিজুর রহমানের মেয়ে। তার আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ইফতারের কিছুক্ষণ আগে মাইশা বাড়ির পাশের সড়ক পার হচ্ছিল। এ সময় মালঞ্চ আব্দুল গফুর উচ্চ বিদ্যালয়ের সামনে দিয়ে দ্রুতগতিতে জামালপুরগামী একটি সিএনজিচালিত অটোরিকশা তাকে সজোরে চাপা দেয়। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন ক্ষুব্ধ হয়ে সিএনজিচালিত অটোরিকশাটি আটক করে এবং চালককে গণধোলাই না দিয়ে পুলিশের কাছে সোপর্দের জন্য আটকে রাখে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান জানান, দুর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের মরদেহ উদ্ধারসহ পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
স্থানীয়রা জানান, জামালপুর-দেওয়ানগঞ্জ আঞ্চলিক মহাসড়কে দীর্ঘদিন ধরে বেপরোয়া গতিতে যান চলাচলের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানের সামনে গতি নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা না থাকায় পথচারীরা চরম ঝুঁকির মধ্যে রয়েছেন।
এ ঘটনায় এলাকায় শোকের পাশাপাশি সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন সচেতন




