স্টাফ রিপোর্টার:
প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৬
জাতীয় সংসদ নির্বাচনের ইতিহাসে প্রথমবারের মতো একটি আসনে বিজয় অর্জন করে সংসদ সদস্য নির্বাচিত হলো ইসলামী আন্দোলন বাংলাদেশ। বরগুনা-১ আসনে দলটির মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী মো. অলি উল্লাহ বেসরকারিভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
নির্বাচনের প্রাপ্ত ফলাফল অনুযায়ী, অলি উল্লাহ পেয়েছেন ১ লাখ ৩৮ হাজার ৫১২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের প্রার্থী ও জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম মোল্লা পেয়েছেন ১ লাখ ৩৪ হাজার ৩৩৬ ভোট। ফলে ৪ হাজার ১৭৫ ভোটের ব্যবধানে জয় নিশ্চিত করেন অলি উল্লাহ।
বরগুনা সদর, আমতলী ও তালতলী উপজেলা নিয়ে গঠিত বরগুনা-১ আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ১৯ হাজার ৪৫৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৫৯ হাজার ৯৭ জন এবং নারী ভোটার ২ লাখ ৬০ হাজার ৩৫১ জন। এ আসনে নতুন ভোটার যুক্ত হয়েছেন ৩৭ হাজার ৯৬০ জন, পাশাপাশি পোস্টাল ভোটার রয়েছেন ৬ হাজার ২৯৮ জন।
এই বিজয়ের মাধ্যমে জাতীয় সংসদে প্রথমবারের মতো প্রতিনিধিত্ব নিশ্চিত করল ইসলামী আন্দোলন বাংলাদেশ। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এ ফলাফল দলটির জন্য একটি ঐতিহাসিক মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।
প্রথমবার সংসদে ইসলামী আন্দোলন, বরগুনা-১ আসনে জয় অলি উল্লাহর
Oplus_131072




