Skip to content
প্রকাশ- November 2, 2026 , 23:58 pm
অন্যান্য

একটি দলের বড় অনিয়ম প্রশাসনের চোখে পড়ে না: নাসীরুদ্দীন

একটি দলের বড় অনিয়ম প্রশাসনের চোখে পড়ে না: নাসীরুদ্দীন

মুক্তকাল ডেক্স:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে এখনো সমান প্রতিযোগিতার পরিবেশ (লেভেল প্লেয়িং ফিল্ড) নিশ্চিত হয়নি বলে মন্তব্য করেছেন ঢাকা-৮ আসনে এনসিপির প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী। বিএনপির প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, একটি দলের বড় বড় অনিয়ম প্রশাসনের চোখে পড়ছে না, অথচ ছোটখাটো বিষয় নিয়েও অন্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
রোববার রাজধানীর মতিঝিলের এজিবি কলোনি বাজারে নির্বাচনি প্রচারণাকালে এসব অভিযোগ করেন তিনি। পরে তিনি এজিবি কলোনি, মতিঝিল মডেল স্কুল ও এজিবি কলোনি হাসপাতাল এলাকায় গণসংযোগ করেন।
এ সময় নাসীরুদ্দীন পাটওয়ারী বিএনপির সমর্থকদেরও ১০ দলীয় নির্বাচনি ঐক্যের প্রার্থীদের ভোট দেওয়ার আহ্বান জানান। পাশাপাশি রাষ্ট্র সংস্কার প্রশ্নে গণভোট হলে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার জন্য ভোটারদের প্রতি অনুরোধ জানান তিনি।

Advertisement
Advertisement