মুক্তকাল ডেক্স:
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ভবিষ্যতে দলের কোনো নেতা বা কর্মী সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়ালে তাকেও কোনো ছাড় দেওয়া হবে না। একই সঙ্গে তিনি দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে বলেন, দুর্নীতিবাজদের টুঁটি চেপে ধরা হবে।
রোববার দুপুরে চট্টগ্রামের পলোগ্রাউন্ডে অনুষ্ঠিত এক বিশাল নির্বাচনি সমাবেশে এসব কথা বলেন তিনি।
বিএনপির এবারের নির্বাচনি স্লোগান ‘করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ উল্লেখ করে তারেক রহমান বলেন, এই লক্ষ্য বাস্তবায়নে গণতন্ত্রকামী সব শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
তিনি বলেন, ওয়াসিমসহ জুলাই শহীদ ও সব শহীদের আত্মত্যাগের যথাযথ মূল্যায়ন করতে হলে এবং তাঁদের স্বপ্ন বাস্তবায়ন করতে হলে ধানের শীষের প্রার্থীদের বিজয়ী করতে হবে।
সমাবেশের মঞ্চ থেকে তিনি বৃহত্তর চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবানের ধানের শীষের প্রার্থীদের পরিচয় করিয়ে দেন। এর আগে প্রার্থীরাও সমাবেশে বক্তব্য রাখেন।
তারেক রহমান বলেন, বিএনপি ক্ষমতায় এলে সারাদেশে এক লাখ স্বাস্থ্যসেবা কেন্দ্র স্থাপন এবং খাল খনন কর্মসূচি চালু করা হবে। স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়াই হবে বিএনপির লক্ষ্য।
তিনি আরও বলেন, চট্টগ্রামকে দেশের বাণিজ্যিক রাজধানী হিসেবে গড়ে তোলা হবে। সমালোচনা ও বিভাজনের রাজনীতি দিয়ে দেশের মানুষের কল্যাণ সম্ভব নয়। দেশের মানুষ রাজনৈতিক অধিকার ও বাস্তব পরিবর্তন চায়, আর সেই লক্ষ্যেই বিএনপিকে কাজ করতে হবে।
সন্ত্রাসে জড়ালে দলের কেউই ছাড় পাবে না: তারেক রহমান
Oplus_131072




