সাজ্জাদ হোসাইন শাহিন, মেলান্দহ (জামালপুর):
জামালপুরের মেলান্দহে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির মেলান্দহ আদর্শ থানা শাখার উদ্যোগে শীতার্ত দুস্থ ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
সোমবার সন্ধ্যায় উপজেলা জামায়াতের দলীয় কার্যালয়ে শীতবস্ত্র বিতরণের উদ্বোধন করে পৌর এলাকার বিভিন্ন জায়গায় এই কর্মসূচি বাস্তবায়ন করা হয়। এ সময় শাখা সভাপতি হাফেজ আরিফুল ইসলাম বলেন, শীত মৌসুমে দরিদ্র মানুষের কষ্ট লাঘবে সংগঠনের পক্ষ থেকে মানবিক দায়িত্ববোধ থেকে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখা হবে।
শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন থানা সেক্রেটারি কেফায়েত উল্লাহ, অর্থ সম্পাদক ওয়াসিক বিল্লাহ,
সাহিত্য সম্পাদক মুস্তাহিদ বিল্লাহ সদর মাদ্রাসা সেক্রেটারি আহসানুল্লাহ প্রমুখ




