Skip to content
প্রকাশ- November 2, 2026 , 16:23 pm
অন্যান্য

বৈঠকে ১০ দল, অনুপস্থিত চরমোনাইয়ের দল

বৈঠকে ১০ দল, অনুপস্থিত চরমোনাইয়ের দল

Oplus_131072

বৈঠকে ১০ দল, অনুপস্থিত চরমোনাইয়ের দল

মুক্তকাল ডেক্স
জামায়াতে ইসলামীসহ ১১ দল নিয়ে চলমান নির্বাচনি সমঝোতা প্রক্রিয়া এখন ১০ দলীয় জোটে রূপ নিচ্ছে। এ লক্ষ্যে চূড়ান্ত সিদ্ধান্ত ও আসন সমঝোতা নিয়ে ১০ দলের শীর্ষ নেতাদের বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।
বৃহস্পতিবার বেলা ১১টার পর রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠকটি শুরু হয়। তবে এতে অংশ নেয়নি চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশ।
সূত্র জানায়, বৈঠকে উপস্থিত রয়েছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, মহাসচিব ড. আহমদ আব্দুল কাদের, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, খেলাফত আন্দোলনের নায়েবে আমির মাওলানা মুজিবুর রহমান হামিদী এবং জাতীয় গণতান্ত্রিক পার্টির সহসভাপতি রাশেদ প্রধান।
এছাড়াও লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), নেজামে ইসলাম পার্টি ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির (বিডিপি) নেতারাও বৈঠকে অংশ নিয়েছেন। জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়েরসহ জোটের অন্যান্য নেতারাও উপস্থিত রয়েছেন।
বৈঠক শেষে নির্বাচনি সমঝোতা নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দিতে সংবাদ সম্মেলনের সিদ্ধান্ত আসতে পারে বলে জানা গেছে।

Advertisement

Advertisement