Skip to content
প্রকাশ- November 2, 2026 , 22:03 pm
অন্যান্য

মেলান্দহে কলাবাগান থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার

মেলান্দহে  কলাবাগান থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার

Oplus_131072

মেলান্দহে কলাবাগান থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার

সাজ্জাদ হোসাইন শাহিন,মেলান্দহ প্রতিনিধি:
জামালপুরের মেলান্দহে বেবী পাগলী (৬৫) নামে এক বুদ্ধিপ্রতিবন্ধী বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুরে উপজেলার কুলিয়া ইউনিয়নের রমারপাড়া এলাকার কলাবাগান থেকে নিহতের মরদেহ উদ্ধার করে মেলান্দহ থানা পুলিশ।
স্থানীয় সূত্র জানায়, নির্জন স্থানে বৃদ্ধার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। প্রাথমিকভাবে শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তদন্ত সংশ্লিষ্টরা বলছেন, ধর্ষণের পর হত্যার আলামত মিলেছে।
খবর পেয়ে নিহতের স্বজনরা ঘটনাস্থলে এসে কান্নায় ভেঙে পড়েন। তারা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এলাকাবাসীর মধ্যেও ক্ষোভ বিরাজ করছে।
এ বিষয়ে মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমানজানান, ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।প্রাথমিক ভাবে থানায় অপমৃত্যু মামলা দায়ের হবে।ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর আসল কারন জানা যাবে।
উল্লেখ্য, গত নভেম্বর মাসের ২৫ তারিখে নিহত বৃদ্ধা ধর্ষন চেষ্টার ঘটনা ঘটে ।এ ঘটনায় মেলান্দহ থানায় মামলা দায়ের হয়।মামলায় পার্শ্ববর্তী ডিগ্রিরচর এলাকার নুর ইসলাম (৩৫) নামে একজন কারাগারে রয়েছে।

Advertisement

Advertisement