Skip to content
প্রকাশ- November 2, 2026 , 22:03 pm
অন্যান্য

মাদারগঞ্জে ছাত্রদলের “দেশ গড়ার পরিকল্পনা” প্রশিক্ষণ কর্মশালা

মাদারগঞ্জে ছাত্রদলের “দেশ গড়ার পরিকল্পনা” প্রশিক্ষণ কর্মশালা

Oplus_131072

মাদারগঞ্জ প্রতিনিধি:

সোমবার বিকেলে জামালপুরের মাদারগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে “দেশ গড়ার পরিকল্পনা” শীর্ষক একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মাদারগঞ্জ উপজেলা বিএনপির কার্যালয় প্রাঙ্গণে উপজেলা, পৌর ও বিভিন্ন কলেজ ছাত্রদলের যৌথ আয়োজনে এই কর্মশালার আয়োজন করা হয়।

Advertisement

জোড়খালী ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি সাখাওয়াত হোসেনের কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। কর্মশালার উদ্বোধন করেন মাদারগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মঞ্জুর কাদের বাবুল।

মাদারগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান টুটুলের সভাপতিত্বে এবং সদস্য সচিব ফাহাদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় বক্তারা দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতা, ছাত্ররাজনীতির দায়িত্ব ও ভবিষ্যৎ বাংলাদেশ গড়তে ছাত্রসমাজের করণীয় নিয়ে আলোচনা করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সম্পদ কবির, তিতুমীর কলেজ ছাত্রদলের সাবেক সহ-সভাপতি দেলোয়ার হোসেন ও সাবেক সহ-সাধারণ সম্পাদক আনিছুর রহমান, শহীদ সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন কবির সোহাগ, তেজগাঁও কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাহিন হাসান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক সদস্য জাকিরুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের আহ্বায়ক হাসিবুল রহমান আসিফ, বাংলা কলেজ ছাত্রদলের আহ্বায়ক সদস্য আতিকুর রহমান আতিক এবং জামালপুর জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম।

এছাড়াও উপস্থিত ছিলেন মাদারগঞ্জ উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাকিবুল ইসলাম বকুল, যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসান সৌরভ ও মোস্তাফিজুর রহমান হারুন, সদস্য নাঈম ইসলাম, মাদারগঞ্জ পৌর ছাত্রদলের আহ্বায়ক জাহিদুল ইসলাম জাহিদ ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাশেদুল ইসলাম, মাদারগঞ্জ এ এইচ জেড সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক আসাদুজ্জামান রাজু, মাদারগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম এবং এ এইচ জেড সরকারি কলেজ ছাত্রদলের সাবেক নেতা শামীম আহম্মেদ।

কর্মশালায় উপজেলা, পৌর ও বিভিন্ন কলেজ ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, আদর্শভিত্তিক ও দায়িত্বশীল ছাত্ররাজনীতির মাধ্যমেই একটি গণতান্ত্রিক ও উন্নত বাংলাদেশ গড়া সম্ভব।

Advertisement