Skip to content
প্রকাশ- November 2, 2026 , 16:54 pm
অন্যান্য

দেওয়ানগঞ্জে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

দেওয়ানগঞ্জে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

Oplus_131072

বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি:

জামালপুরের দেওয়ানগঞ্জে ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ জানুয়ারি ) দুপুরে দেওয়ানগঞ্জ উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে অনুষ্ঠিত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কোষাধ্যক্ষ ও বিএনপি মনোনীত প্রার্থী এম রশিদুজ্জামান মিল্লাত।
এসময় দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ সাদা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আতিকুর রহমান সাজু সহ ইসলামিক ফাউন্ডেশনের প্রতিনিধি ও আলেম ওলামাগণ উপস্থিত ছিলেন।
দোয়া পরিচালনা করেন ওলামা দলের সভাপতি মাহমুদুল হাসান সিনহা।

Advertisement

Advertisement