Skip to content
প্রকাশ- November 3, 2026 , 0:27 am
অন্যান্য

মাদারগঞ্জে জামায়াতের ওয়ার্ড দায়িত্বশীল সমাবেশ ও পোলিং এজেন্ট প্রশিক্ষণ কর্মশালা

মাদারগঞ্জে জামায়াতের ওয়ার্ড দায়িত্বশীল সমাবেশ ও পোলিং এজেন্ট প্রশিক্ষণ কর্মশালা

Oplus_131072

মাদারগঞ্জ প্রতিনিধি:

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ওয়ার্ড দায়িত্বশীল সমাবেশ ও পোলিং এজেন্ট প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ২৫ ডিসেম্বর/২৫ সকাল ১০ টা থেকে মাদারগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর অফিসের পাশে এ কর্মশালার আয়োজন করা হয়। এতে উপজেলার বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বশীল নেতাকর্মী ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দায়িত্বপ্রাপ্ত পোলিং এজেন্টরা অংশগ্রহণ করেন।
কর্মশালায় সভাপতিত্ব করেন মাদারগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা নুরুল আমিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য ও জামালপুর ৩ (মাদারগঞ্জ – মেলান্দহ) আসনের জামায়াতে ইসলামীর এমপি প্রার্থী অধ্যাপক মজিবুর রহমান আজাদী। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ও পৌর জামায়াতের দায়িত্বশীল নেতৃবৃন্দ। অনুষ্ঠানে সঞ্চালনা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি ফরহাদ হোসেন।
প্রশিক্ষণ কর্মশালায় নির্বাচনকালীন পোলিং এজেন্টদের দায়িত্ব ও কর্তব্য, ভোটকেন্দ্রে আইনগত বিষয়, ব্যালট পেপার ও ভোট গণনা প্রক্রিয়া, অনিয়ম প্রতিরোধ এবং ভোটারদের অধিকার রক্ষায় করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বক্তারা বলেন, “সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে পোলিং এজেন্টদের সচেতন ও দক্ষ ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দায়িত্বশীলদের সততা, ধৈর্য ও আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে।”
সমাবেশে আরও বলা হয়, ইসলামী মূল্যবোধ ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করতে হবে এবং জনগণের ভোটাধিকার রক্ষায় সক্রিয় ভূমিকা পালন করতে হবে।
কর্মশালা শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

Advertisement

Advertisement