স্টাফ রিপোর্টার: হৃদয় আহম্মেদ শাওন
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ জামালপুর জেলা শাখার জেলা সম্মেলন ২০২৫ বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টায় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ (আইএবি) জামালপুর জেলা কার্যালয়ে আয়োজিত এ সম্মেলনে জেলা সভাপতি নাহিদ খানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আল আমিন রুহানির সঞ্চালনায় সম্মেলনের কার্যক্রম পরিচালিত হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সহ-সভাপতি ইমরান হুসাইন নুর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ জামালপুর জেলা শাখার প্রধান উপদেষ্টা ডা. সৈয়দ ইউনুস আহমাদ, জেলা সভাপতি মুফতি মোস্তফা কামাল, সহ-সভাপতি কাজি মাজহারুল আনোয়ার, সেক্রেটারি সুলতান মাহমুদ সিরাজী, সহকারী সেক্রেটারি মো. হামিদুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ জামালপুর জেলা শাখার সভাপতি ময়নাল হোসেন, জাতীয় শিক্ষক ফোরাম জামালপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা আনোয়ার হোসেন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ জামালপুর জেলা শাখার সভাপতি মুফতি হুমায়ূন কবির এবং ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ জামালপুর জেলা শাখার সাবেক সভাপতি মো. আব্দুল্লাহ আল মাসুদসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সম্মেলনে বক্তারা ছাত্র সমাজকে ইসলামী আদর্শে গড়ে তোলার পাশাপাশি সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও সুসংহত ও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করেন।
সম্মেলনের এক পর্যায়ে প্রধান অতিথি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সহ-সভাপতি ইমরান হুসাইন নুর জামালপুর জেলা শাখার ২০২৫ সেশনের কমিটি বিলুপ্ত ঘোষণা করেন এবং ২০২৬ সেশনের নতুন কমিটি ঘোষণা করেন।
নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে আল আমিন রুহানি, সহ-সভাপতি হিসেবে এম. সালিম আনসারী এবং সাধারণ সম্পাদক হিসেবে কে. এম. আবু সাঈদ মনোনীত হন।
নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নবগঠিত কমিটি আগামী দিনে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ জামালপুর জেলা শাখার কার্যক্রমকে আরও গতিশীল ও বেগবান করবে।
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ জামালপুর জেলা শাখার জেলা সম্মেলন অনুষ্ঠিত
Oplus_131072




