আবুসাইদ গালিব,দেওয়ানগঞ্জ প্রতিনিধি:
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির দেওয়ানগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে গত ২৪ নভেম্বর ২০২৫
রোজ বুধবার বিকাল ৩ ঘটিকায় বাহাদুবাবাদ উচ্চবিদ্যালয় মাঠে অন্ত উপশাখা ফুটবল টুর্নামেন্টের আয়েজন করা হয়।
উক্ত ফুটবল টুর্নামেন্ট প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন! বাংলাদেশ জামায়াতে ইসলামির
জামালপুর জেলা শাখার সাবেক আমির, কেন্দীয় মজলিসেে শুরা সদস্য ও ১৩৭(জামালপুর) ১ দেওয়ানগঞ্জ / বক্সিগঞ্জ আসনের জামায়াতের এমপি প্রার্থী এডভোকেট নাজমুলহক সাঈদি,
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন
হাফেজ রাশিদুজ্জামান (নুর)
আমির বাহাদুবাবাদ ইউনিয়ন শাখা,
মো.জহুরুল ইসলাম সেক্রেটারি বাহাদুবাবাদ ইউনিয়ন শাখা,মো. সাব্বির হোসেন
সভাপতির বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির দেওয়ানগঞ্জ উপজেলা শাখা।
উক্ত ফুটবল টুর্নামেন্টর প্রধান অতিথির বক্তব্য নাজমুল হক সাঈদি উপস্থিত দর্শকদের বলেন
নতুন প্রজন্মের যুবকদের মাদকথেকে রক্ষা করার একমাত্র মাধ্যম হল খেলাধুলা করা।
মাধক নিধনে আরো বেশি থেকে বেশি খেলা ধুলা করতে হবে।
তিনি আরো বলেন ঃ সামনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যদি আমি নির্বাচিত হতে পারি দেওয়ানগঞ্জ ক্রিয়া অঞ্চলকে শক্তিশালী করবার জন্য একটি স্টেডিয়াম তৈরী করেদিব এবং দেওয়ানগঞ্জের ক্রীয়া অঙ্গনকে শক্তিশালী করবো।
পরিশেষ আগামি নির্বাচনে ভোট প্রার্থনা করে বক্তব্য সমাপ্তকরেন।
উক্তখেলায় বাহাদুবাবাদ আলিম মাদ্রাসা সর্দারপাড়া কে ১ /০গোলে হারিয়ে বিজয় ছিনিয়ে নেন।
সর্বশেষ পুরুস্কার বিতরনের মাধ্যমে খেলার সমাপ্তি ঘটে।




