Skip to content
প্রকাশ- November 2, 2026 , 16:22 pm
অন্যান্য

জামায়াত জোটের ছায়া মন্ত্রিসভা গঠনের সিদ্ধান্তকে স্বাগত বিএনপির

জামায়াত জোটের ছায়া মন্ত্রিসভা গঠনের সিদ্ধান্তকে স্বাগত বিএনপির

Oplus_131072

স্টাফ রিপোর্টার:
প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৬
জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোটের ছায়া মন্ত্রিসভা গঠনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বিএনপি। দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ সোমবার বিএনপির গুলশান কার্যালয়ের সামনে সাংবাদিকদের এ কথা জানান।
তিনি বলেন, জাতীয় সংসদ সদস্য নির্বাচন ও রাষ্ট্রপতি নির্বাচনের ম্যান্ডেট নির্বাচন কমিশনের হাতে রয়েছে। স্পিকার ও ডেপুটি স্পিকার না থাকায় সংসদ সদস্যদের শপথ প্রধান নির্বাচন কমিশনারই পড়াতে পারেন। সে অনুযায়ী আগামীকাল সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে বলে তিনি উল্লেখ করেন।
সংবিধান সংস্কার পরিষদের শপথ প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, বিদ্যমান সংবিধানে এ পরিষদের শপথ পড়ানোর এখতিয়ার সিইসির নেই। তবে সংবিধান সংশোধনের মাধ্যমে বিষয়টি অন্তর্ভুক্ত করা হলে এবং কে শপথ পড়াবেন তা নির্ধারিত হলে তখন শপথ অনুষ্ঠান সম্ভব হতে পারে।
এদিকে দলের আরেক স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেশের সব খাতেই চ্যালেঞ্জ বিরাজ করছে। অর্থনীতি, শিক্ষা ও চিকিৎসাসহ বিভিন্ন ব্যবস্থা ভেঙে পড়েছে বলেও মন্তব্য করেন তিনি। তবে ছায়া মন্ত্রিসভায় কে কোন দায়িত্ব পাচ্ছেন— সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি বলে জানান তিনি।
উল্লেখ্য, রোববার জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট ছায়া মন্ত্রিসভা গঠনের ঘোষণা দেয়। এ বিষয়ে ফেসবুকে তথ্য দেন সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে নির্বাচন করা জামায়াত প্রার্থী ও সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ শিশির মনির। একই সঙ্গে এনসিপি নেতা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং ঢাকা-১৪ আসনের নবনির্বাচিত এমপি ও জামায়াত নেতা মীর আহমাদ বিন কাসেম (আরমান) তাঁদের ফেসবুক পোস্টেও ছায়া মন্ত্রিপরিষদ গঠনের কথা জানান।
শিশির মনির তাঁর পোস্টে লিখেছেন, ‘আমরা ছায়া মন্ত্রিপরিষদ গঠন করব।’

Advertisement
Advertisement