Skip to content
প্রকাশ- November 2, 2026 , 16:50 pm
অন্যান্য

কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিদায় নিলেন প্রধান উপদেষ্টা

কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিদায় নিলেন প্রধান উপদেষ্টা

Oplus_131072

মুক্তকাল ডেস্ক:
প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৬
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস সোমবার (১৬ ফেব্রুয়ারি) তাঁর কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে বিদায়ী বক্তব্য দেন। বক্তব্য শেষে তিনি কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে ফটোসেশনে অংশ নেন।
প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানিয়েছে।
অধ্যাপক ইউনূসের নেতৃত্বে ২০২৪ সালের ৮ আগস্ট দায়িত্ব গ্রহণ করে অন্তর্বর্তী সরকার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নতুন সরকারের শপথগ্রহণের মাধ্যমে অন্তর্বর্তী সরকারের মেয়াদ শেষ হচ্ছে।
গত বৃহস্পতিবার অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে ২১২টি আসনে বিজয়ী হয়ে পরবর্তী সরকার গঠনের প্রস্তুতি নিচ্ছে বিএনপি নেতৃত্বাধীন জোট। নির্বাচনে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোট পেয়েছে ৭৭টি

Advertisement
Advertisement