সাজ্জাদ হোসাইন শাহিন -স্টাফ রিপোর্টার:
জামালপুরের মেলান্দহ পৌরসভার দক্ষিণ আদিপৈত এলাকায় অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ২২ হাজার ৯৪০ টাকাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে মেলান্দহ থানা পুলিশ।
শনিবার (১৪ জুন) এ অভিযানে এসআই জ্যোতির্ময় সরকার মিশু,এসআই মো. তারিকুল হাসান হিমন ও সঙ্গীয় ফোর্স অংশ নেন। অফিসার ইনচার্জ (ওসি) মেলান্দহ থানার দিকনির্দেশনায় অভিযানটি পরিচালিত হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন মেলান্দহ পৌরসভার মৃত নুরুল ইসলাম কামারের ছেলে মো. লাল মিয়া (৩৯)। তার বসতবাড়িতে অভিযান চালিয়ে ইয়াবা ও নগদ টাকা জব্দ করা হয়।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান জানান, মাদক নির্মূলে তাদের অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রন আইনে মামলা করে আদালতে পাঠানো হয়েছে।




