Skip to content
প্রকাশ- November 2, 2026 , 17:19 pm
অন্যান্য

মাদারগঞ্জ বিএনপিতে যোগ দিলেন আওয়ামী লীগের দুই নেতা, তৃণমূলে ক্ষোভ

মাদারগঞ্জ বিএনপিতে যোগ দিলেন আওয়ামী লীগের দুই নেতা, তৃণমূলে ক্ষোভ

Oplus_131072

মুক্তকাল প্রতিনিধি:

জামালপুরের মাদারগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী সংগঠন কৃষকলীগের দুই নেতা বিএনপিতে যোগ দিয়েছেন।

Advertisement

বুধবার (১৭ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে বালিজুড়ী এফ এম হাই স্কুল মোড়ে অবস্থিত উপজেলা বিএনপির কার্যালয়ে উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মঞ্জুর কাদের খান বাবুলের উপস্থিতিতে তারা আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেন।

যোগদানকারীরা হলেন—মাদারগঞ্জ পৌরসভার বালিজুড়ী পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা ও ৫ নম্বর ওয়ার্ড কৃষকলীগের সাবেক সভাপতি আবুল হোসেন ওরফে ভিক্কু এবং একই এলাকার বাসিন্দা ও পৌর কৃষকলীগের সদস্য মোশারফ হোসেন। এ সময় উপজেলা বিএনপির সভাপতি তাদের ফুলের মালা দিয়ে বরণ করে নেন।

এদিকে আওয়ামী লীগ থেকে বিএনপিতে যোগদানকে কেন্দ্র করে মাদারগঞ্জ তৃণমূল বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। যোগদানের খবর ছড়িয়ে পড়লে তাৎক্ষণিকভাবে বিএনপির একাংশ বিক্ষোভ মিছিল বের করে। এ ঘটনায় উপজেলায় উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে।

এ বিষয়ে স্থানীয় বিএনপির একাধিক নেতাকর্মী জানান, দলীয় আদর্শ ও দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রাম উপেক্ষা করে বিতর্কিত ব্যক্তিদের দলে অন্তর্ভুক্ত করায় তৃণমূলে অসন্তোষ তৈরি হয়েছে।

Advertisement