Skip to content
প্রকাশ- November 2, 2026 , 23:58 pm
অন্যান্য

‎বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় পিরোজপুরে দোয়া মাহফিল

‎বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় পিরোজপুরে দোয়া মাহফিল

Oplus_131072

‎
‎পিরোজপুর প্রতিনিধি:
‎
‎পিরোজপুরে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৭ ডিসেম্বর) বিকেলে জেলা কাঁচা বাজার ব্যবসায়ী সমিতির আয়োজনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
‎
‎দোয়া মাহফিলে জেলা কাঁচা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ইউনুস আলী, সাধারণ সম্পাদক জালিস মাহমুদ, সাংগঠনিক সম্পাদক মাসুম বিল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক সাদ্দাম শেখসহ কাঁচা বাজারের ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন।
‎
‎মাহফিলে বক্তারা বলেন, দেশনেত্রী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে শারীরিকভাবে অসুস্থ। দেশপ্রেমিক ও মজলুম নেত্রীর সুস্থতা জাতির সামগ্রিক কল্যাণের সঙ্গে সম্পৃক্ত। তাঁর দ্রুত রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করি।
‎
‎অনুষ্ঠান শেষে খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বিশেষ দোয়া করা হয়।
‎
‎

Advertisement
Advertisement