মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি:
মাদারগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাদির শাহ’র বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলা পরিষদের যমুনা সভাকক্ষে এ সংবর্ধনা আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ তৌফিকুল ইসলাম খালেক।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাসেল দিও, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ রিজভী আহম্মেদ, পল্লী বিদ্যুৎ সমিতি–২ এর ডিজিএম ওবায়দুল্লাহ আল মাসুম, কৃষি কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান, অধ্যাপক রকিব লিটন, প্রধান শিক্ষক নাজমা জাহান, মাদারগঞ্জ উপজেলা প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ ও প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক খাদেমুল ইসলাম।
এছাড়াও বক্তব্য দেন নাট্যকার বজলুর রহমান খান, জুলাই আন্দোলনের মাদারগঞ্জ সমন্বয়ক শহিদুল ইসলাম বকুল, গ্রাম আদালতের উপজেলা সমন্বয়কারী সাইদুল ইসলাম, ব্র্যাক প্রতিনিধি ঝরনা বেগম, জুলাই যোদ্ধা আহত সিয়াম আহমেদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা আরিফুল ইসলাম এবং শিক্ষার্থী শিমু।
অনুষ্ঠানে উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, ছাত্রনেতা ও এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। পরে বিভিন্ন দপ্তরের পক্ষ থেকে বিদায়ী ইউএনও নাদির শাহকে ক্রেস্ট ও উপহার প্রদান করা হয়।
দীর্ঘ এক বছর মাদারগঞ্জে দায়িত্ব পালন শেষে তিনি বদলি হয়ে দিয়ারা অপারেশন, ঢাকা-এর চার্জ অফিসার হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন।
দায়িত্বপালনের সময় মাদারগঞ্জবাসীর ভালোবাসা ও সহযোগিতার জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সকলের দোয়া কামনা করেন।




