মোহাম্মদ গোলাম মোস্তফা,বকশীগঞ্জ প্রতিনিধি:
জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলায় আজ ২২ মার্চ দুপুরেএক আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য অ্যাডভোকেট নাজমুল হক সাঈদী ও তাঁর পরিবারের উদ্যোগে এ আয়োজন করা হয়। উপজেলার নিলক্ষিয়া নতুনপাড়া গ্রামে তাঁর নিজ বাসভবনে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, প্রতিবেশী, আত্মীয়স্বজন ও সহযোগীরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামাতে ইসলামীর জামালপুর জেলা আমীর মাওলানা আব্দুস সাত্তার, অ্যাডভোকেট নাজমুল হক সাঈদী। তিনি তাঁর বক্তব্যে ঈদের প্রকৃত শিক্ষা—ভ্রাতৃত্ব, সহমর্মিতা ও পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, সমাজে শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর বকশীগঞ্জ উপজেলা আমীর মাওলানা আব্দুল মজিদ,মেরুরচর ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা মিজানুর রহমান, দেওয়ানগঞ্জের চর আমখাওয়া ইউনিয়নের আমীর মাওলানা আব্দুল মজিদ, বকশীগঞ্জ পৌর জামায়াতের আমীর মাওলানা আব্দুল মতিন, দেওয়ানগঞ্জ পৌর আমীর হাফেজ আতিকুর রহমান, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন জামালপুর জেলা শাখার সেক্রেটারি অ্যাডভোকেট মোঃ ইলিয়াস হোসাইন, বকশীগঞ্জ উপজেলা সেক্রেটারি মাওলানা আদেল ইবনে আওয়াল আরমান এবং দেওয়ানগঞ্জ উপজেলা আমীর মাওলানা মাহবুবুর রহমান তালুকদার।
বক্তারা তাঁদের বক্তব্যে ঈদ পুনর্মিলনীকে সামাজিক বন্ধন দৃঢ় করার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে উল্লেখ করেন। তারা বলেন, এ ধরনের আয়োজন মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ বৃদ্ধি করে এবং পারস্পরিক সম্পর্ককে আরও সুদৃঢ় করে তোলে।
অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয় এবং অংশগ্রহণকারীরা পরস্পরের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে আনন্দঘন সময় কাটান।




