Skip to content
প্রকাশ- November 2, 2026 , 23:07 pm
অন্যান্য

বকশীগঞ্জে ফ্যামিলি কার্ড বিতরণের উদ্বোধন করলেন মাননীয় প্রধানমন্ত্রী!

বকশীগঞ্জে ফ্যামিলি কার্ড বিতরণের উদ্বোধন করলেন মাননীয় প্রধানমন্ত্রী!

মোহাম্মদ গোলাম মোস্তফা,বকশীগঞ্জ প্রতিনিধি:

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে চাঁদপুর জেলা থেকে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি।
শনিবার (১৬ মে) বিকালে উপজেলার বগারচর ইউনিয়নে সারমারা নাছির উদ্দীন উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে ফ্যামিলি কার্ড বিতরণের শুভ উদ্বোধন করেন। অনুষ্ঠানে জামালপুরের জেলা প্রশাসক ইউসুপ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো: ফরিদুল কবির তালুকদার এমপি, জামালপুর-৪, মো: শাহ ওয়ারেছ আলী মামুম এমপি, জামালপুর-৫, এ ই সুলতান মাহমুদ বাবু এমপি, জামালপুর-২, মোস্তাফিজুর রহমান বাবুল এমপি, জামালপুর-৩, নিলোফার চৌধুরী মনি এমপি সংরক্ষিত মহিলা আসন, বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন মোছা: ফারহানা ইয়াছমিন, পুলিশ সুপার জামালপুর, মো: সিরাজুল হক প্রশাসক জেলা পরিষদ জামালপুর। এ সময় বগারচর ইউনিয়নের দুইটি গ্রামে ১ হাজার ২৯৫টি পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণের কার্যক্রম শুরু করা হয়।
জানা যায়, সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় সারাদেশে অসহায় ও নিম্ন আয়ের পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় বকশীগঞ্জ উপজেলার বগারচর ইউনিয়নের সুবিধাবঞ্চিত পরিবারের জন্য এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এমপি বলেন, “সরকার সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে নিরলসভাবে কাজ করছে। দরিদ্র ও অসহায় মানুষের খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে ফ্যামিলি কার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
এ সময় উপস্থিত ছিলেন বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেন, উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্সসহ স্থানীয় বিএনপির নেতাকর্মী, জনপ্রতিনিধি ও উপকারভোগীরা।
অনুষ্ঠান শেষে উপকারভোগীদের মাঝে প্রতীকীভাবে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়।

Advertisement

Advertisement