Skip to content
প্রকাশ- November 2, 2026 , 19:57 pm
অন্যান্য

আদারভিটা ইউনিয়ন জামায়াতের উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

আদারভিটা ইউনিয়ন জামায়াতের উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

Oplus_131072

মাদারগঞ্জ প্রতিনিধি:

মাদারগঞ্জ উপজেলার আদারভিটা ইউনিয়ন জামায়াতে ইসলামী উদ্যোগে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ ৩০ নভেম্বর, রোজ রবিবার, আদারভিটা ইউনিয়নের স্থানীয় একটি স্থানে এ মাহফিলের আয়োজন করা হয়।

Advertisement

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিয়ন জামায়াতের সভাপতি অধ্যাপক আনিসুর রহমান, সেক্রেটারি জনাব লুৎফর রহমান, ওলামা মাশায়েখ পরিষদের ইউনিয়ন সভাপতি জাহিদুল ইসলাম, যুব বিভাগের সভাপতি মহসিন আলম, ইউনিয়ন জামায়াতের সহ-সভাপতি আসাদুজ্জামান আইনুল এবং বাইতুল মাল সম্পাদক মোঃ শাফিউল ইসলামসহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ।

বক্তারা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেন এবং তার আপোষহীন নেতৃত্বের প্রশংসা করেন। মহাত্মারা বেগম জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে দোয়া করেন।

দোয়া মাহফিল শেষে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ মুনাজাত করা হয়।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, অতীতে জোটবদ্ধভাবে সরকার পরিচালনার অভিজ্ঞতা থাকলেও বর্তমানে জামায়াত ও বিএনপি পৃথক রাজনৈতিক অবস্থানে রয়েছে। এমন পরিস্থিতিতে জামায়াত নেতৃত্বের পক্ষ থেকে বিএনপি নেত্রীর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল আয়োজনকে অনেকেই ভবিষ্যৎ রাজনীতিতে উদারতার একটি ইতিবাচক ইঙ্গিত হিসেবে দেখছেন।

Advertisement