Skip to content
প্রকাশ- November 2, 2026 , 19:57 pm
অন্যান্য

সরিষাবাড়ীতে প্রভাবশালীদের বাধায় অনাবাদি ৪৫ শতাংশ জমি

সরিষাবাড়ীতে প্রভাবশালীদের বাধায়  অনাবাদি ৪৫ শতাংশ জমি

Oplus_131072

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের সরিষাবাড়ীতে নিরীহ কৃষক পরিবারের ১ একর ৮২ শতাংশ জমি বেদখলের অভিযোগ পাওয়া গেছে। এছাড়া প্রভাবশালীদের চাপে অনাবাদি পড়ে আছে ৪৫ শতাংশ জমি।

Advertisement

উপজেলার ডোয়াইল ইউনিয়নের চাপারকোনা মৌজার চাপারকোনা পূর্বচর গ্রামে এ ঘটনা ঘটেছে। এ ব্যাপারে ভুক্তভোগী কৃষক হানিফ উদ্দিন (৫৫) থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্র জানায়, চাপারকোনা পূর্বচর গ্রামের মৃত হোসেন আলী সরকারের ছেলে সাত্তার মাস্টার (৭০), ইদ্রিস আলী (৬৫) ও তাদের লোকজন একই গ্রামের মৃত মাজম আলী মণ্ডলের ছেলে হানিফ উদ্দিন ও তার পরিবারের সদস্যদের প্রায় ১ একর ৮২ শতাংশ পৈতৃক জমি দীর্ঘদিন ধরে জোরপূর্বক বেদখল করে রাখে। এ নিয়ে আদালতে একাধিক মামলা চলমান ও স্থানীয়ভাবে সমাধানের চেষ্টা করা হলেও তারা অমান্য করে পেশীশক্তির দাপটে জমিতে চাষাবাদ করে আসছে। এমনকি হানিফ উদ্দিন ও অন্যান্য ওয়ারিশরা বাড়ির পাশের জমিতে চাষাবাদ করতে গেলে তারা বাধা প্রদান করায় প্রায় ৪৫ শতাংশ জমি অনাবাদি পড়ে আছে।

ভুক্তভোগী হানিফ উদ্দিনসহ বাড়ির লোকজন অভিযোগ করেন, জমিতে গেলে দখলকারীরা মারধর করতে আসে। বাড়িতে ঢুকে নারী ও শিশুদের অকথ্য ভাষায় গালাগালিসহ খুন, গুম ও বাড়িঘর আগুনে জ্বালিয়ে দেওয়ার হুমকি দেয়।

একদিকে জমিজমা হারিয়ে নিঃস্ব, অন্যদিকে পরিবারসহ নিজেদের জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তিনি।

এ বিষয়ে অভিযুক্ত আব্দুস সাত্তার মাস্টার দাবি করেন, বিরোধপূর্ণ জমিগুলো তাদের, তাই তারা দখল করে চাষাবাদ করে আসছেন।

সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ রাশেদুল হাসান বলেন, এ বিষয়ে লিখিত অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Advertisement